মৌলভীবাজার শহরে একই রাতে ৩টি দোকানঘর চুরি
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের মৌলভীবাজার সদর উপজেলার প্রধান ফটকের কাছে (সিলেট-মৌলভীবাজার) আঞ্চলিক সড়কের পাশ্বে অভিনব কায়দায় দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চুর।
সোমবার ১৭ নভেম্বর ভোরে শহরের মৌলভীবাজার সদর উপজেলার প্রধান ফটকের কাছে ও এলজিডির ফটকের কাছে (সিলেট-মৌলভীবাজার) আঞ্চলিক সড়কের পাশে ৩টি দোকান ঘরের পিছনের বেন্টিলেটার ভেঙ্গে চুরি করা হয়েছে। চুরি হওয়া দোকান গুলো হলো শাহহেলাল আদর্শ লাইব্রেরি এন্ড ষ্টেশনারি, রিমা অটো ট্রেডার্স, কালাম চা-দোকান। চোর লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
শাহ হেলাল আদর্শ লাইব্রেরি এন্ড ষ্টেশনারির ব্যবসায়ী হারুন মিয়া জানান, দীর্ঘদিন যাবত সদর উপজেলা পরিষদের কাছে (সিলেট-মৌলভীবাজার) আঞ্চলিক সড়কের পাশে বিভিন্ন দোকানে চুরি ঘটনা করছে। খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নিবাহী অফিসার রাজিব হোসেন চুরি হওয়ার দোকানগুলি পরিদর্শন করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আমরা খবর পেয়ে আমাদের একজন অফিসার পাঠিয়েছি এ ব্যাপারে আইন অনুব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন