মাওলানা ভাসানীর প্রয়াণ দিবস পালিত

November 19, 2025,

স্টাফ রিপোর্টার : মেহনতি মানুষের মুক্তির দিশারী মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যু দিবস উপলক্ষ্যে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় তমদ্দুন মজলিস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

 সংগঠনের জেলা সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করীম ময়ূন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মামুনুর রশিদ, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মহসিন, মৌলভীবাজার ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. এম. এ. আহাদ, পিএফজি (শ্রীমঙ্গল) অ্যাম্বাসেডর এম. এ. রহিম নোমানী, অধ্যাপক আসআদ উল্লাহ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ইনাম উল্লা খান, প্রবীণ সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, শিক্ষাবিদ মুর্শেদ মুন্না, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুল উদ্দিন খান, সিরাজুল ইসলাম সিদ্দিকী, সুজন সভাপতি রুহেল চৌধুরী।

বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর রাজনৈতিক দর্শন, সাম্যবাদের চেতনা এবং কৃষকুশ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু এবং মোনাজাতের মাধ্যেম সভার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com