
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে হারমনি ফেস্টিভ্যাল সিজন-২ কে ঘিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) এবং যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ এবং মুহিবুল ইসলাম (বিপণন ও ব্র্যান্ডিং)।
সভায় বক্তারা হারমনি ফেস্টিভ্যাল সিজন-২কে সফল করতে স্থানীয় প্রশাসন, ট্যুরিজম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও গণমাধ্যম কর্মীদের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব¡ আরোপ করেন। তারা জানান, এ উৎসব দেশের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: মুহিবুল্লাহ আকন, ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ইসলাম চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল হাই ডন, স্মার্ট ট্যুরিজম এর সত্বাধীকারি সাংবাদিক এম এ রকিব, বৈশাখী ট্যুরিজম এর সিইও ও ট্যুর অপারেটর সাংবাদিক মো: শফিকুল ইসলাম রুম্মন।
এ ছাড়া রাধানগর ট্যুরিজম এন্ট্রাপ্রেনার এসোসিয়েশন (আরটিইএ)-এর সভাপতি কুমকুম হাবিবা, সাধারণ সম্পাদক তারিকুর রহমান পাপ্পু, সহ-সভাপতি তাপস দাশ, কোষাধ্যক্ষ পংকজ ভট্টাচার্য, লাউয়াছড়া পুঞ্জির প্রধান মান্ত্রী ফিলা পত্মী, খাসি নেতা ও সাংবাদিক সাজু মারচিয়াং, চা শ্রমিক নেতা পরিমল বাড়ইকসহ ২৬টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় হারমনি ফেস্টিভ্যাল সিজন-২ আগামী ১৮,১৯ ও ২০ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ সফলতায় উদযাপনে যৌথ পরিকল্পনা ও করণীয় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.