
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ আব্দুস সামাদ পাবেল নামের এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত সামাদ শহরের উকিলবাড়ী রোডের সিরাজ মিয়ার ছেলে।
সোমবার ২৪ নভেম্বর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম দিক নির্দেশনায় এসআই মো: আনিছুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের হবিগঞ্জ রোডের রাজ্জাক টাওয়ার এর নীচ তলার রূপসী বাংলা কাউন্টারের সামনে থেকে মাদক কারবারি পাবেলকে গ্রেপ্তার করেন। এসময় পুলিশ তার কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করে।
অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আব্দুস সামাদ পাভেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.