মৌলভীবাজার শহরে নাসের রহমানের গণসংযোগ, মানুষের উচ্ছ্বাস-ঢল
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের কুসুমবাগ থেকে শমসেরনগর পর্যন্ত বিএনপির প্রার্থী এম নাসের রহমানের গণসংযোগে নেমেছে উচ্ছ্বসিত জনতার ঢল। বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা হাসিমুখে গ্রহণ করেছেন তার লিফলেট।
উন্নয়ন ও পরিবর্তনের দীর্ঘদিনের প্রত্যাশা এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ফুঁটে উঠেছে জনতার ঢলে।
মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এম নাসের রহমানকে ঘিরে মঙ্গলবার ২৫ নভেম্বর বিকালে গণসংযোগে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। কুসুমবাগ এলাকা থেকে শমসেরনগর বাসস্ট্যান্ড পর্যন্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদার ও পথচারীরা তাকে ঘিরে ভিড় করেছেন। গণসংযোগের সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত পরিকল্পনার লিফলেট বিতরণ করেছেন।
গণসংযোগের এক পর্যায়ে এম নাসের রহমান বলেন, আজ মানুষ যে আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখাই হবে আমার প্রধান দায়িত্ব। মৌলভীবাজারের উন্নয়ন ও দেশের উন্নয়নে আমার রাজনীতি।
কুসুমবাগ থেকে শমসেরনগর বাসস্ট্যান্ড পর্যন্ত পথজুড়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদার ও পথচারীরা তাকে ঘিরে ভিড় করেন। গণসংযোগে অংশ নিয়ে তিনি মানুষের সমস্যা শোনেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা সম্বলিত লিফলেট হাতে তুলে দেন। পথচারীসহ সকলেই হাসিমুখে লিফলেট গ্রহণ করেন। গণসংযোগ শেষে উপস্থিত মানুষের উচ্ছ্বাসে কুসুমবাগ শমসেরনগর সড়ক ছিল সরগরম।
ব্যবসায়ী পথচারী সকলেই বলেন, মৌলভীবাজারের উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশায় এবার তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মৌলভীবাজারবাসী সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এই প্রত্যাশা পূরণের জন্য মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।



মন্তব্য করুন