মৌলভীবাজারে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত

November 26, 2025,

স্টাফ রিপোর্টার : অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে দৈনিক রূপালী বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করা পত্রিকাটি। সারাদেশের মতো মৌলভীবাজারেও ‘নতুন সময় নতুন দিন, মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে রূপালী বাংলাদেশ পত্রিকার ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপি উৎসব। দৈনিক রূপালী বাংলাদেশের জেষ্ঠ্য প্রতিবেদক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে কেক কেটে বর্ষপূর্তির উদ্বোধন করেন প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন এনটিভি ও ইনকিলাব এর স্টাফ রিপোর্টার এবং সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, লেখক ও কবি সাদেক আহমদ, দিনকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান সহ অন্যন্যরা।

বক্তারা রূপালী বাংলাদেশের সফলতা কামনা করেন। এছাড়াও সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com