মৌলভীবাজার পলিটেকনিকেলের সামনে সড়ক দুর্ঘ/টনায় নি/হত-১

November 29, 2025,

স্টাফ রিপোর্টার : শমসেরনগর রোডের মৌলভীবাজার পলিটেকনিকেলের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাহিদ হাসান নামে একজন নিহত। এই ঘটনায় রাকিব আহমদ নামের এক তরুণ আহত হয়েছেন।

শুক্রবার ২৮ নভেম্বর সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাহিদ স্যামেরকোনা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায় নাহিদ মৌলভীবাজার শহর থেকে বাড়ি যাবার পথে মৌলভীবাজার পলিটেকনিকেল এর সামনে একটি টমটম হঠাৎ ঘুরিয়ে ফেলে এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন নাহিদ। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে। পরিবারের সদস্যরা মরদেহ ময়না তদন্ত ছাড়া গ্রহনের জন্য অবেদন করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com