
সাইফুল ইসলাম : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর বাদ আছর শ্রীমঙ্গলে পৌর শহরের কালিঘাট রোডস্থ বাইতুল আমান জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলে অংশগ্রহন নেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, ন্যাশনাল টি কোম্পানীর পরিচালক ও শ সাবেক মেয়র মহসিন মিয়া মধু।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আতিকুর রহমান জরিপ, পৌর কমিটির সদস্য আলকাছ মিয়া, কৃষকদল নেতা মোস্তাক আলী, যুব নেতা ইসমাইলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মোনাজাতে অংশগ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.