মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টা কর্মবিরতি পালন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়ন সহ অন্যান্য দাবীতে সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কর্ম বিরতি পালন করে।
রোববার ৩০ নভেম্বর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন। দীর্ঘ দিনের এ দাবী না মানায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন।
এ সময় আন্দোলনকারীর মধ্যে বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম, নন্দ কিশোর সিনহা, নরেন্দ্র চন্দ্র, আবুল হোসেন চৌধুরী, মো: মিলন হোসেন সহ অন্যন্যরা। তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে না মানলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮ থেকে ১২ টা এবং ৪ ডিসেম্বর পূর্ণ কর্ম বিরতি পালন করা হবে।
উল্লেখ্য প্রথম দিনে ২ ঘন্টা কর্ম বিরতি পালনকালে হাসপাতালে আসা রোগীরা সেবা না পেয়ে পড়েন ভোগান্তিতে।



মন্তব্য করুন