বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় সদর হাসপাতালের পক্ষে দোয়া মাহফিল

December 2, 2025,

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত।

১ ডিসেম্বর সোমবার দুপুরে হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: প্রণয় কান্তি দাশ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আহমেদ ফয়সল জামানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারী গন।

দোয়া পরিচালনার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা: আহমেদ ফয়সল জামান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সিনিয়র ষ্টাফ নার্স মো: আব্দুল আলিম, দোয়া পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মোস্তাক আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com