মহান আল্লাহকে নিয়ে ক/টু/ক্তি ও কুরআন অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

December 4, 2025,

স্টাফ রিপোর্টার : মহান আল্লাহকে কটুক্তি ও কোরআন অবমাননাকারী বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজার ইসলামি চেতনা ও মানবতাবাদী পরিষদ।

বুধবার ৩ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার দেওয়ানী জামে মসজিদের সামনে সংগঠনের সভাপতি ড. মো: আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমীন, সৈয়দ কামাল উদ্দিন আহমদ বাবু, কবি ও লেখক সুফি চৌধুরী, এডভোকেট হাফিজ আব্দুল আলীমসহ বিভিন্ন মসজিদ-মাদরাসার ইমাম ও খতিববৃন্দ।

বক্তারা দ্রুত আবুল সরকারকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আইনানুর ব্যবস্থার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com