বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে মৌলভীবাজারে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২

December 4, 2025,

স্টাফ রিপোর্টার : পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’।

এতে অংশ নিচ্ছে মনিপুরী, খাসিয়া, চাকমা, চা শ্রমিক, গাঢ়োসহ ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর তিন দিন ব্যাপী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এসব নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও হারমোনি ফেস্টিভ্যাল।

এ-উপলক্ষ্যে ৪ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বাংলাদেশ টুরিজম বোর্ড। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের পরিচালক ও যুগ্ম সচিব মালেহা বিনতে সিরাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, টুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আখন্দ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com