সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে মৌলভীবাজারে সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

December 10, 2025,

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ ডিসেম্বর সকালে মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে সুজনের এ বৈঠক অনুষ্ঠিত হয়। সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা: ছাদিক আহমদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

দিলীপ কুমার তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক চর্চা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সুজন। নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সরকারের প্রস্তাবিত ১১ দফা সংস্কার বাস্তবায়নসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনাগুলো বাস্তবায়নে সুজন কাজ করছে। অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি ড. এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক জামাল উদ্দিন আহমদ, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী,  শিক্ষাবিদ আব্দুল মতিন খান, সুজনের সাবেক সাধারণ সম্পাদক জহর লাল দত্ত।
এর আগে মুক্ত আলোচনায় অংশ নেন সমাজ কর্মী ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, সাবেক পৌর কমিশনার আলহাজ্ব আয়াছ আহমদ, সিনিয়র সাংবাদিক মো: আজাদুর রহমান আজাদ, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, নুরুল ইসলাম শেফুল, কাউছার ইকবাল, মো: শাহজাহান মিয়া, মু. ইমাদ উদ দীন, এম এ হামিদ, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট মুশতাক আহমদ মম, সমাজ কর্মী ও ব্যবসায়ী মাওলানা মাহফুজুল ইসলাম, সমাজ কর্মী মোহন আহমদ, সাবেক পৌর কমিশনার, জেলা জাতীয় পার্টির সম্পাদক মাহমুদুর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সুজনের মৌলভীবাজার জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।
মুক্ত আলোচনায় বক্তারা সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচনের মানদণ্ড অনুসরণ, অংশীজনদের ভূমিকা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিস্তার এসব বিষয়ে বিশ্লেষণধর্মী মত দেন।
বৈঠকে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তারা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com