ধানের শীষে আস্থা রাখুন, উন্নয়ন নিশ্চিত করুন-রেজিনা নাসের
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও গতি পেয়েছে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডে দিনভর গণসংযোগ ও ঘরে ঘরে প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম নাসের রহমান–এর সহধর্মিণী এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাবা রেজিনা নাসের।
এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ—নারী-পুরুষ, যুবক-প্রবীণ, সবাই ধানের শীষের পক্ষে এগিয়ে আসেন। নির্বাচনী বক্তৃতায় রেজিনা নাসের বলেন— “ধানের শীষ মানে গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি।
মৌলভীবাজার–রাজনগরের উন্নয়ন ও বঞ্চনার অবসান ঘটাতে আজ ঐক্যবদ্ধ হতে হবে।
নাসের রহমান এ এলাকার প্রকৃত উন্নয়নের স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একটিমাত্র ভোটই পারে নতুন ইতিহাস তৈরি করতে।”
“আমরা কারও বিরুদ্ধে নয়—আমরা উন্নয়ন, সমতা, শান্তি ও মানুষের মর্যাদার রাজনীতি করি। খলিলপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষ পৌঁছে দিন। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।”
প্রচারণাকালে তিনি স্থানীয় মানুষদের সমস্যা-অভিযোগ শোনেন এবং নাসের রহমানের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। ওয়ার্ডজুড়ে প্রচারণাটি ধানের শীষের পক্ষে দৃশ্যমান সাড়া তৈরি করে।



মন্তব্য করুন