মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : বিএনপি ১১ ও জামায়াত ৭

December 13, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত ১১ জন প্রার্থী ও জামায়াত সমর্থিত ৭ জন নির্বাচিত হন।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলের মধ্য বিএনপির মনোনীত প্রার্থী হাসান আহমেদ জাবেদের প্যানেলের বিজয়ীরা হলেন। হাসান আহমেদ জাবেদ ২৩৬ ভোটে নির্বাচিত হন, আব্দুল মুকিত ২৩২ ভোট, সাইফুল ইসলাম টুটুল ২২২ ভোট, এমদদুল হক এমাদ ২১৫ ভোট, হাফেজ আহমদ মাহফুজ ২১৪ ভোট, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ ২০৭ ভোট, আবুল কালাম বেলাল ১৯৮ ভোট, এসোসিয়েট মো. রুবেল মিয়া ১৩৬ ভোট, মির্জা সোহেল বেগ ১০৯ ভোট, মো: দেলোয়ার হোসেন ১০০ ভোট, সৈয়দ সালমান আহমেদ জুম্মান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও জামায়াত সমর্থিত সৈয়দ মহিউদ্দিন আজমদ শাহিন প্যানেল থেকে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ২৪২ ভোট, সৈয়দ মহি উদ্দীন আহমদ চৌধুরী শাহীন ২৩৩ ভোট, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ ২২৮ ভোট, আবু নোমান মুয়িন ২১৪ ভোট, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ১৯৮ ভোট, এসোসিয়েট আলকাছ উর রহমান ৯৩ ভোট ও মোক্তাদির হোসেন ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com