
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে জাগছড়া চা বাগানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) পিডিএ-চ্যারিটেবল ট্রাস্ট অফ সিলেট প্রেসবিটারিয়ান সিনড-এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় প্রকল্প প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে। উপহার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগছড়া মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, ফিলা পতমী। প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক জনক দেববর্মা, এলসিসি কমিটির সদস্যবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপক লুকাস রংসাই।
বার্ষিক নতুন উপহার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রকল্পটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের প্রতি শিশুদের সঠিক পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, "এই শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রকল্পের সকল শিশুর হাতে নতুন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় নাচ,গান,কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।
উল্লেখ্য যে প্রকল্পের উপকারভোগী শিশুদের অনুপ্রেরণা যোগাতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.