শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক আব্দুর রব, সংঘর্ষে পুড়ে গেল মোটরসাইকেল

December 13, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ ডিসেম্বর বুধবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল ২৪ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুর রব। মৌলভীবাজারে পরিচিত এই কর্মঠ সাংবাদিক একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের তথ্য যাচাই করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,  মৌলভীবাজার-ঢাকা মহাসড়কের শ্রীমঙ্গল বিসিক শিল্প নগরীর সামনে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান। এতে তার মাথায় ও পায়ে মারাত্মক আঘাত লাগে। ধাক্কা লাগার পর আব্দুর রবের মোটরসাইকেলে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ট্যাংকিসহ বাইকের বেশ কিছু অংশ পুড়ে যায়।

দুর্ঘটনায় তার সহযাত্রী ক্যামেরাপার্সন আমির মিয়াও আহত হয়েছেন। তার পা ও হাত দূর্ঘটনায় থেতলে যায়। অন্যদিকে দ্রুতগতির মোটরসাইকেলের চালকও ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়েছেন।

পরে স্থানীয়রা আহত সাংবাদিক আব্দুর রব ও আমীরকে  উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসক জানান, আব্দুর রব মাথায় আঘাত এবং পায়ের তিনটি স্থানে হাড়ে ফাটল রয়েছে। তিন মাস চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, “সাংবাদিক আব্দুর রবের মাথায় হেলমেট থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন, কারণ হেলমেটে এতো জুড়ে আঘাত লাগেছে হেলমেট ভেঙ্গে তিনি মাথায় আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং সহকর্মী আব্দুর রবের পাশে দাঁড়ান। মৌলভীবাজার জেলায় কর্মরত স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com