ওসমান হাদির ওপর হা/ম/লার প্রতি/বাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

December 13, 2025,

স্টাফ রিপোর্টার : ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর দুস্কৃতিকারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি উদ্দোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির উদ্দোগে শহরের শমসেরনগর রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের সিকান্দর আলী সড়ক এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান,স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আয়াছ আহমদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম এ আহাদ, পৌর বিএনপির সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ মিছিলে মৌলভীবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com