হাদীর উপর গু/লি/র পর সীমান্ত এলাকায় ৪৬ বিজিবি ব্যাটালিয়ন তৎপর

December 14, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি কর্তৃক কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে।

১২ ডিসেম্বর শুক্রবার ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর উপর ফায়ারকারী সন্ত্রাসীগণ যেন সীমান্ত ও সীমান্তবর্তী এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে পলায়ন করতে না পারে সেজন্য শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহ হতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা এবং সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এর মাধ্যমে সীমান্ত এলাকা কঠোর নজরদারীর আওতায় রাখা হয়েছে।

এছাড়াও যে সকল স্থান দিয়ে সন্ত্রাসীদের পলায়ন বা পারাপারের সম্ভাবনা রয়েছে সে সকল স্থানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোষ্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) মৌলভীবাজার জেলার ১১৫ কিঃ মিঃ সীমান্ত সুরক্ষার দায়িত্বের পাশাপাশি বর্ণিত সন্ত্রাসীদের পাশ্ববর্তী দেশে পলায়ন ও অন্যান্য অবৈধ পারাপার রোধকল্পে বিজিবি সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে এবং নজারদারী অব্যাহত রাখা হয়েছে।

এছাড়াও সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা অস্বাভাবিক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় অপ্রয়োজনে জনসাধারণের চলাচল না করা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com