মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
স্টাফ রিপোর্টার : মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ১৪ ডিসেম্বর রোববার সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর প্রশাসক মোসা: শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভির হোসেন, জেলা সুপার মো: তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এম এ হামিদ, সাংবাদিক মো: মাহবুবুর রহমান রাহেলসহ জেলা প্রশাসন, জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে শাহ্ মোস্তফা সড়কের বেরিরপাড়স্থ গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।




মন্তব্য করুন