জনতা ব্যাংক গোরারাই বাজার শাখার স্থানান্তর এর শুভ উদ্বোধন

December 14, 2025,

স্টাফ রিপোর্টার : জনতা ব্যাংক গোরারাই বাজার শাখার নতুন ভবনে স্থানান্তর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান রবিবার ১৪ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজার জনতা ব্যাংক নতুন ভবনে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় মহাব্যবস্থাপক মো: রবিউল আলম।

রনজন বর্মন উপ মহাব্যবস্থাপক এরিয়া অফিস মৌলভীবাজার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মো: রফিকুল ইসলাম উপ মহাব্যবস্থাপক জনতা ব্যাংক পিএলসি, মো: আক্তার হোসেন উপ মহাব্যবস্থাপক জনতা ব্যাংক পিএলসি, খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট বদরুল আলম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ।

শাখা ব্যবস্থাপক তাপস চন্দ্র শাহা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসার আলাল উদ্দিন, আব্দুল মুহিত, বদরুল ইসলাম রিপন, জিল্লুর রহমান।

মোনাজাত পরিচালনা করেন গোরারাই বাজার মসজিদের ইমাম হাফিজ সিদ্দেক আহমেদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com