মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন : জাবেদ সভাপতি, সহ-সভাপতি আব্দুল মুকিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত ১১ জন প্রার্থী ও জামায়াত সমর্থিত ৭ জন নির্বাচিত হন।
১৪ ডিসেম্বর রোববার দুপুরে নির্বচিত সদস্যদের ভোটে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মৌলভীবাজার এর পরিচালনা পর্ষদের হাসান আহমেদ জাবেদকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মুকিত, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন নির্বাচিত হন।
এর আগে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলের মধ্য বিএনপির মনোনীত প্রার্থী হাসান আহমেদ জাবেদের প্যানেলের বিজয়ীরা হলেন। হাসান আহমেদ জাবেদ ২৩৬ ভোটে নির্বাচিত হন, আব্দুল মুকিত ২৩২ ভোট, মো: দেলোয়ার হোসেন ১০০ ভোট পান।
ওই প্যানেলে সাইফুল ইসলাম টুটুল ২২২ ভোট, এমদদুল হক এমাদ ২১৫ ভোট, হাফেজ আহমদ মাহফুজ ২১৪ ভোট, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ ২০৭ ভোট, আবুল কালাম বেলাল ১৯৮ ভোট, এসোসিয়েট মো: রুবেল মিয়া ১৩৬ ভোট, মির্জা সোহেল বেগ ১০৯ ভোট, সৈয়দ সালমান আহমেদ জুম্মান ৯৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
এছাড়াও জামায়াত সমর্থিত সৈয়দ মহিউদ্দিন আজমদ শাহিন প্যানেল থেকে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ২৪২ ভোট, সৈয়দ মহি উদ্দীন আহমদ চৌধুরী শাহীন ২৩৩ ভোট, আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ ২২৮ ভোট, আবু নোমান মুয়িন ২১৪ ভোট, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ১৯৮ ভোট, এসোসিয়েট আলকাছ উর রহমান ৯৩ ভোট ও মোক্তাদির হোসেন ৯২ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন মো: অলিউর রহমান, সদস্য আব্দুল হাকিম ও মো: বদরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মোবারক খান এবং আপীল বোর্ডের প্রধান ছিলেন ডা: ছাদিক আহমদ।



মন্তব্য করুন