কুলাউড়ায় ১০০ শীতার্ত পরিবারের মাঝে নিঃস্ব সহায়ক সংস্থার শীতবস্ত্র বিতরণ
এস আর অনি চৌধরী : কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার বাস্তবায়নে ও কোভার আর্থিক সহযোগিতায় টিলাগাঁও ইউনিয়নের ১০০ অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে টিলাগাঁওয়ের সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার হলরুমে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ও সংস্থার পরিচালক জামিল আহমেদ চৌধুরী।
বিশিষ্ট সমাজসেবক হাজী আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ফাহিমা জীন্নু রায়েন।
সংস্থার কো-অর্ডিনেটর সাদেক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ফোকাল পার্সন মো. আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, সিরাজাম মুনিরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আল আমিন, ওয়াফের সমন্বয়ক বোরহান উদ্দিন, সংস্থার অ্যাকাউন্টস অফিসার জনি রানী দেব প্রমুখ।



মন্তব্য করুন