মৌলভীবাজারে আলো-আলো প্রকল্পের জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর উদ্যোগে ‘আলো-আলো প্রকল্প’ এর আওতায় জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রমের প্রেজেন্টেশন সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইডিয়া’র ডেভেলপমেন্ট প্রোগ্রামের নাজিম আহমেদ।
প্রধান অতিথি তার বক্তবে, তিনি শিশু সুরক্ষা, কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আলো-আলো প্রকল্পের ভূমিকার প্রশংসা করেন।
প্রকল্পের উপকারভোগীদের অনুভূতি ব্যাক্ত করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কিশোর-কিশোরী দলের সদস্য, ইয়ুথ ফ্যাসিলিটেটর, আইডিয়া উপকারভোগী,চা বাগানের পঞ্চায়েত সদস্যরা।



মন্তব্য করুন