বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

December 17, 2025,

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার চাদঁনীঘাট ইউনিয়নের ছালামীটিলা এলাকার সুনামধন্য সংগটন ‘ছালামীটিলা তাঁরা যুব সংঘের’ উদ্যোগে দিনব্যাপি বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর মঙ্গলবার ছালামীটিলা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকার সবার সহযোগিতায় ও শিশুদের অংশগ্রহনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

ছালামীটিলা তাঁরা যুব সংঘের সভাপতি মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছালামীটিলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. হাবিবুর রহমান চৌধুরী, আল হেরা ইসলামী যুব সংঘের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রুমেল, মো: হারুন মিয়া, মছনু মিয়া, মো: আখলিছ মিয়া, শুকুর মিয়া, যুব সংঘের উপদেষ্টা মো: সুজন মিয়া, গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাও. ওলিউর রহমান, আনকার মিয়া, শাহ আলম। যুব সংঘের বিভিন্ন দায়িত্বশীল সুহেল আহমদ, খালেদ আহমদ, হেলাল আহমদ,  রুসেল আহমদ, কাউছার আহমদ, রেদওয়ান আহমদ, রমজান আলী, রাহি আহমদ, নাইম আহমদ, নাহিদ আহমদ, শাকিব আহমদ, নজরুল ইসলাম, তামিম আহমদ, ফাহিম আহমদ, জুনায়েদ আহমদ, লখন, শামিম মিয়া, জহুরুল মিয়াসহ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে অথিতিরা বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরষ্কার তুলে দেন। পরে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com