মৌলভীবাজারে আর্ন্তজার্তিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

December 18, 2025,

স্টাফ রিপোর্টার : ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটান্স দিয়ে গড়বো দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজার্তিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে আলোচনা সভা এবং প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেন। মুখ্য আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত সমাজসেবা বিভাগে উপ-পরিচালক হাবিুবুর রহমান, সাংবাদিক বকসি ইকবাল আহমদ।

দিবসের শুরুতে কারিগড়ি প্রশিক্ষণ কেন্দ্র অফিস প্রাঙ্গনে দিনবাপী মেলার আয়োজন করা হয়। মেলায় ৩০টি ষ্টল অংশ গ্রহন করছে। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যপাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন।

আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী বের হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com