সরকারি কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

December 18, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সরকারি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকেলে আস্থা প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মামুনুর রশিদ এর সভাপতিত্বে সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরহাত নুর, জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক মো: হাবিবুর রহমান, এস এ হামিদ, উপজেলা যুব ফোরামের সদস দিপ্র পাল দ্বীপ, জিয়ানা মাদ্রাজী, রিয়া আক্তার জেলা নাগরিক কমিটির সদস মেহেদী হাসান, জসিমউদ্দিন মাসুদ, আকমল হোসেন নিপু, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

অতিথিবৃন্দ প্রান্তিক যুব, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষমতায়ণের মাধ্যমে সহনশীল ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে এবং যুব আরও বেশি স্বেচ্ছাসেবক কাজে সম্পৃক্ত থাকার জন্য যুবদের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com