মৌলভীবাজারে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় কর্মশালার উদ্বোধন

December 18, 2025,

পলি রানী দেবনাথ : ‘নৃত্যের ছন্দে জাগাই শিল্পের আলো’ এ প্রতিপাদ্য নিয়ে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার নটরাজ নৃত্যাশ্রমের আয়োজনে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ৫ দিন ব্যাপী শাস্ত্রীয় নৃত্য (কত্থক) কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উচ্ছাস সিংহ এর সঞ্চালনায় এবং নটরাজ নৃত্যাশ্রমের সভাপতি আশীষ কুমার দাশের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মায়া ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল সরকার, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসান, বাংলাদেশ শিশু একাডেমী, মৌলভীবাজারের সাবেক নৃত্যশিক্ষক, নৃত্যগুরু ও নৃত্য পরিচালক আরটিএন শাহাবুদ্দিন আহমদ, নৃত্য প্রশিক্ষক ও পরিচালক সাজু দেব, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যগুরু ও প্রশিক্ষক শিবানী পুরকায়স্থ, বিশ্বকবিমঞ্চের আহবায়ক পুলক কান্তি ধর, প্রশিক্ষণের সমন্বয়কারী বন্দনা দাস স্বর্ণাসহ অভিভাবক, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। পাঁচ দিন ব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দিবেন সৌরভ অধিকারী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com