মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ-২ : আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ৮ নেতা গ্রে/ফ/তার
December 18, 2025,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ডেভিল হান্ট ফেইজ-২ অভিযান করে আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি চন্দন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ, তাহসিন হাসান বিজয়, কুলাউড়া ছাত্রলীগ কর্মী সমাইল হোসেন রাজন, শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী,অশোক দেববর্মা শ্রীমঙ্গল আওয়ামী লীগ কর্মী, রিপন মিয়া ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী, জুড়ী।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য করুন