শরিফ ওসমান হাদির মৃ/ত্যু/তে মৌলভীবাজার জেলা জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

December 20, 2025,

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ছত্রিশ জুলাই  আন্দোলনের অগ্র সেনানী আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতিবাদী কন্ঠ শরিফ ওসমান হাদির মৃত্যুতে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শাহ মোস্তফা রোডস্থ জেলা কার্যালয়ে ১৯ ডিসেম্বর সকাল ১১ টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী যথাক্রমে মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমেদ কিবরিয়া, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া, বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, জুড়ি উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, কুলাউড়া উপজেলা নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল মুমিত প্রমুখ।

 দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক ।

 দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রহমান বলেন, শরিফ ওসমান হাদীর মৃত্যুতে জাতি একজন প্রতিভাবান সম্ভাবনাময় তরুণ রাজনীতিবিদকে হারালো। এ মৃত্যুতে গোটা জাতি স্তম্ভিত ও বিস্মিত।তিনি প্রকাশ্যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন  এবং হাদীর মাসুম শিশু সন্তান ও স্বামীহারা স্ত্রীর পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com