শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় কমলগঞ্জে পবিত্র কুরআন শরিফ বিতরণ

December 20, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় পবিত্র কুরআন শরিফ বিতরণ কর্মসূচি পালন করেছে সমাজ সেবামূলক সংগঠন ‘বন্ধন’।

১৯ ডিসেম্বর শুক্রবার জুমআ’র নামাজের পর কমলগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্ধনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ইফতেখার উদ্দিন, উপদেষ্টা সোহেল আহমদ, সৈয়দ আহমদ আলী শাহী, শামিম তালুকদারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com