
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভুঁয়াই এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও একজন আহত হয়েছে।
পুলিশ জানায় ২ জানুয়ারী সোমবার রাত সোয়া ৯টার দিকে বালি ভর্তি একটি ট্রাক উপজেলার ভুঁয়াই এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী খাদের পানিতে পরে গেলে ঘটনাস্থলে ট্রাকের চালক সাজিদ মিয়া ও হেলপার হারুন মিয়া মারা যায়।
জুড়ী থানার ওসি মোঃ জামাল উদ্দিন জানান এ ঘটনায় গুরুত্বর আহত সেলিম মিয়া নামের এক শ্রমিককে আসংকা জনক অবস্থায় উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ২জনের লাশ ঘটনাস্থল থেকে পুলিশ জুড়ী থানায় নিয়ে যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.