বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আয়োজনে ‘রান উইথ শিবির’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে ‘রান উইথ মৌলভীবাজার শিবির’ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ ডিসেম্বর সকালে ম্যারাথনটি মৌলভীবাজার প্রেসক্লাব থেকে শুরু হয়ে শমসেরনগর রোড হয়ে মনু ব্যারাজে গিয়ে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: আব্দুল মান্নান।
শহর শাখার সভাপতি তারেক আজিজ- এর সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক শহর শাখার সভাপতি হাফেজ তাজুল ইসলাম, ফখরুল ইসলাম, শহর অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ সম্পাদক রোমান আহমদ, এইচআরডি সম্পাদক মুস্তাকিম আহমদ, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক ফয়সাল আহমদ, কলেজ কার্যক্রম সম্পাদক আব্দুল মুমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রান উইথ শিবির ম্যারাথনে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম ৫০ জনকে পুরস্কার হিসেবে মেডেল প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, আমরা এখনো প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারিনি। দীর্ঘদিন ধরে দেশের ওপর ভারতীয় আধিপত্যবাদ আমাদের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে। আমরা নামেই স্বাধীনতা চাই না, আমরা চাই প্রকৃত স্বাধীনতা—একটি ভারতীয় আধিপত্যবাদমুক্ত, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরও বলেন, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে অনেক মানুষ জীবন দিয়েছেন। আমরা আর কোনো ছাত্রভাইকে হারাতে চাই না। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।



মন্তব্য করুন