হাদীর হ/ত্যা/কারীদের দ্রুত গ্রে/ফ/তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জাতীয় ছাত্র সমাজের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : ভারতীয় আধিপত্য বাদ বিরুধী আন্দোলনের মহান বিপ্লবী শহীদ উসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জাতীয় ছাত্র সমাজ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১ম সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক ছাত্রনেতা মোহাম্মদ আবদাল হুসাইনের নেতৃত্বে ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় সৈয়দ মুজতবা আলী রোডস্থ জেলা আহবায়কের রাজনৈতিক কার্যালয় থেকে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
জেলা আহবায়ক মোহাম্মদ আবদাল হুসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা শাখার আহবায়ক তারেক আহমদ সানি, জেলা যুগ্ম-আহবায়ক ইমান উদ্দিন ফৌজি, রায়হান আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কমলগঞ্জ উপজেলা আহবায়ক আজিজুল ইসলাম শিমুল, সদর উপজেলা আহবায়ক ইমরান আহমদ, পৌর কমিটির সমন্বয়ক মুনায়েম হুসেন, সৈয়দ শাহ মোস্তফা কলেজ আহবায়ক তাওসিফ আহমদ ফাহিম প্রমুখ।



মন্তব্য করুন