কবি সালেহ মওসুফ এর প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর

December 20, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য রাজ্য শাখার প্রয়াত সদস্য কবি ও সঙ্গীত শিল্পী সালেহ মওসুফ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভা ও কবিতা আসর অনুষ্ঠিত হয়।

বিশ্ব কবিমঞ্চ এর আহবায়ক কবি পুলক কান্তি ধর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও নাট্যজন ফয়ছল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার খালেদ চৌধুরী, প্রফেসর রফিউদ্দিন আহমদ, বৃহত্তর সিলেটের আদিবাসী ফোরামের সভাপতি পিডিসন প্রধান।

আলোচনা করেন হমায়ূন রশীদ, নুরুল ইসলাম শেফুল, শিক্ষক ও কবি কন্দর্প বিজয় চৌধুরী, নাট্যজন রুহেল আহমদ চৌধুরী, শিক্ষক আয়েশা শাহনাজ রিনি, পরিবেশ আন্দোলন জেলা সম্পাদক কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, মামুনুর রহমান চৌধুরী, মহিদুর রহমান, সঙ্গীত পরিবেশ করেন জয়দ্বীপ রায় রাজু ও মুক্তা সরকার। কবিতা পাঠ করেন সুমন দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি পলাশ দেবনাথ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com