মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রকিব চৌধুরীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

December 21, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন হিলালপুরের কৃতি সন্তান একমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রকিব চৌধুরীর স্মৃতিতে মহান বিজয় দিবসে রাইজিং স্টারস হিলালপুর মৌলভীবাজারের আয়োজনে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো কঠোর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খেলেছে, যেখানে চূড়ান্ত ফাইনাল ম্যাচে সায়েম চ্যালেঞ্জারস দল চ্যাম্পিয়ন হয় এবং জে ফোর স্কোয়াড রানার্সআপ হিসেবে সাফল্য অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রকিব চৌধুরীর সুযোগ্য সন্তান আব্দুল ওয়াহিদ চৌধুরী। এছাড়াও টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইউনিয়নের সুনামধন্য ব্যক্তিবর্গ, যারা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং টুর্নামেন্টকে স্মরণীয় করে তোলেন।

রাইজিং স্টারস হিলালপুর মৌলভীবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আয়োজন ক্রীড়া চর্চা বাড়ানোর পাশাপাশি শহীদ রকিব চৌধুরীর জীবন ও ত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com