মৌলভীবাজারে ‘স্কলার্স’ ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা’ ২৫ অনুষ্ঠিত

December 21, 2025,

স্টাফ রিপোর্টার : জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত্যাশায় প্রতিষ্টিত ‘স্কলার্স’ ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা’২৫ অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় সৈয়দ শাহ মোস্তফা কলেজে ৩য় থেকে ১০ম শ্রেণীর প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা কেন্দ্রে স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সার্বিক তত্বাবধানে এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন অত্র কলেজের প্রিন্সিপাল রুমা ধর কৃষ্ণা, স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. মো: ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, ক্রিড়ানুরাগী এইচ এম মোস্তাক আহমদ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, মাহমুদুর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবক সানাউল ইসলাম সুয়েজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরীক্ষায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা স্কলার্স ফাউন্ডেশনের এই মহতি উদ্দ্যোগের ভুয়সী প্রশংসা করেন। এবং জেলার মানোন্নয়নে এই রকম মহতি কার্যক্রমের ধারাবাহিকতা রাখার আহ্বান জানান।

উক্ত পরীক্ষায়র ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে বলে জানান স্কলার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com