নৃত্যের ছন্দে জাগাই শিল্পের আলো, নটরাজ নৃত্যাশ্রম আয়োজিত ৫ দিন ব্যাপি কত্থক নৃত্য কর্মশালা
রোনালদো ধর : মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে নটরাজ নৃত্যাশ্রমের উদ্যোগে শাস্ত্রীয় নৃত্য কত্থক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৫ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নৃত্যের ছন্দে জাগাই শিল্পের আলো এই স্লোগানকে ধারণ করে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার শাহীন ইকবাল। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা কর্মশালার বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কত্থক নৃত্যের অভিজ্ঞ শিল্পী সৌরভ অধিকারী। পুরো আয়োজনের সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বন্দনা দাশ স্বর্ণা।
শাস্ত্রীয় নৃত্যের তত্ত্ব ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা ও নান্দনিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এমন আয়োজন ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে শিল্প-সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করবে।



মন্তব্য করুন