র্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার
December 22, 2025,
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশে ঝোপের মধ্যে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার করেছে।
২০ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় পাটের বস্তার মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে র্যাবের ধারণা। উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব্য-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



মন্তব্য করুন