নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, রাজনৈতিক হ/ত্যার বিচার করা ও মব স/ন্ত্রাস প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : গণতন্ত্রের পথে বাঁধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, সকল রাজনৈতিক হত্যার বিচার করা, খুন, মব সন্ত্রাস, সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা রুখে দাঁড়ানো এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর বুধবার মৌলভীবাজার চৌমুহনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।
বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে শহরে জোটের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।



মন্তব্য করুন