প্রবাসী মো: মুজিবুর রহমানকে বড়কাপন যুব সমাজের সম্মাননা স্মারক প্রদান
মো: সালেহ আহমদ (স’লিপক) : মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন এলাকার বাসিন্দা, সমাজসেবক বৃটেন প্রবাসী মো: মুজিবুর রহমানকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বড়কাপন যুব সমাজ।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বড়কাপন স্কুল সড়কস্থ প্রবাসী মো: মুজিবুর রহমান এর বাসভবনে বড়কাপন যুব সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বৃটেন প্রবাসী মো: মুজিবুর রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বরণ করে নেয়া হয়।
পরে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত, দুরুদ শরীফ পাঠ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় এবং প্রবাসী মো: মুজিবুর রহমানের পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
এসময় বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), মো: মাসুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, দপ্তর সম্পাদক মো: রুশেদ আলম, নির্বাহী সদস্য এমদাদুল হক শালম, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: আসাদ আহমদ, কামালপুর ইউনিয়ন পরিষদ সদস্য আশিক মিয়া, রাশেদ মিয়া, মুর্শেদ আলম, নাসিম আহমদ, আল আমিন, রনি আহমদসহ বড়কাপন যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন