তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল

December 24, 2025,

প্রনীত রঞ্জন দেবনাথ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি শুরু হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিলটি কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের গুরুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com