মৌলভীবাজারে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ১৪ দল। ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রিয় শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমূহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদের জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল,আ.লীগ নেতা মুছাদ্দেক আহমদ মানিক,যুবলীগ জেলা সাধারণ সম্পাদক নাহিদ আহমদ,জাসদের পৌর সাধারণ সম্পাদক পলাশ প্রমূখ। মটর সাইকেল শোভাযাত্রাসহ হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে জেলা এবং পৌর ছাত্রলীগসহ ১৪ দলের নেতাকর্মীরা। ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের ৩য় দিনে বুধবার বিকেল থেকে মটর সাইকেল শোভাযাত্রা সহ হরতাল বিরোধী মিছিল করে মৌলভীবাজারে ১৪ দল।
মৌলভীবাজারে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ১৪ দল। ৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় কেন্দ্রিয় শহিদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমূহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদের জেলা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল,আ.লীগ নেতা মুছাদ্দেক আহমদ মানিক,যুবলীগ জেলা সাধারণ সম্পাদক নাহিদ আহমদ,জাসদের পৌর সাধারণ সম্পাদক পলাশ প্রমূখ। মটর সাইকেল শোভাযাত্রাসহ হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে জেলা এবং পৌর ছাত্রলীগসহ ১৪ দলের নেতাকর্মীরা। ১৮ দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের ৩য় দিনে বুধবার বিকেল থেকে মটর সাইকেল শোভাযাত্রা সহ হরতাল বিরোধী মিছিল করে মৌলভীবাজারে ১৪ দল। স্টাফ রিপোর্টার॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.