ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
December 27, 2025,
স্টাফ রিপোর্টার : কুলাউড়া পৌরসভা ও কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়ন নিয়ে এ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ২০ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১২৮ জন। নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৯২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৮ জন সংগ্রহ করেছেন। তারা হলেন :
মোঃ শওকতুল ইসলাম শকু, (বিএনপি)।
এম জিমিউর রহমান চৌধুরী, (স্বতন্ত্র)।
মোঃ ফজলুল খান, (স্বতন্ত্র)।
মোঃ সায়েদ আলী, (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
মোঃ আব্দুল মালিক, (জাতীয় পার্টি)।
আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর)।
নওয়াব আলী আব্বাছ খাঁন, (স্বতন্ত্র)।



মন্তব্য করুন