
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভা ও মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৬ জন সংগ্রহ করেছেন।
তারা হলেন :
এম নাসের রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রেজিনা নাসের, (স্বতন্ত্র)।
মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)।
মোঃ আব্দুল মান্নান, (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
আহমদ বিলাল, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.