ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
December 27, 2025,
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন, কমলগঞ্জ পৌরসভা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন। নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৫ জন সংগ্রহ করেছেন।
তারা হলেন :
মোঃ মহসিন মিয়া, (স্বতন্ত্র)।
শেখ নূরে আলম হামিদী, (বাংলাদেশ খেলাফত মজলিস)।
মোহাম্মদ আব্দুল রব, (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
মুঈদ আশিক চিশতী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মোঃ মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।



মন্তব্য করুন