পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ

December 28, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহর ও সদর উপজেলায় পত্রিকা বিক্রেতাসহ অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার শহরে পাতাকুঁড়ির দেশ পত্রিকা কার্যালয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক এস এম উমেদ আলীর উদ্যোগে তৃতীয় ধাপে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রেতাসহ অন্যান্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন প্রমুখ।

অতিথিরা প্রবাসীসহ সমাজের বৃত্তবানদের সাধ্যানুযায়ী শীতার্ত হত দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com