কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন, অর্ধলক্ষ টাকা জরিমানা
December 28, 2025,
এস আর অনি চৌধরী : কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রাজন আহমদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের রঙ্গিরকুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুল ইসলাম।
তিনি জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজন আহমদকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন