শেখ বোরহান উদ্দিন সোসাইটির পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ:) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে ২৮ ডিসেম্বর বেলা ৩ টায় উত্তর জগন্নাথপুর সংগঠনের স্থায়ী প্রজেক্টে গরিব দুঃস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক প্রবীণ ব্যক্তিত্ব লেবাছ মিয়া, বিআইএস ইন্টারন্যাশনাল এর উপদেষ্টা নূর শোয়েব মোহাম্মদ।
মানবিক সহায়তা টিম এর সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর এর ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ, নির্বাহী পরিচালক মোস্তফা বক্স, আবুল হাসনাত গানিম,আবু সামাদ সুজেল, মো: মনির উদ্দিন, তরুণ সমাজসেবক অলিদ আহমেদ, মাহবুবুর রহমান ইয়ামিম, মোহাম্মদ সুমন, সাফয়ান বক্স আসিফ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, রাকিব হোসেন ইমন, সৈয়দ ইমরান আলী, জাওয়াদ হক জিহান, মো: সাদিকুল বাহার, মো: সায়েম রহমান, শামসুল ইসলাম শুভ, হোসাইন আহমদ রাব্বি, হোসাইন আহমদ সাব্বির প্রমুখ।
হাড় কাপানো শীতে যখন কাঁপছে মানুষ তখন এগিয়ে এল মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ;) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।
কয়েক শত সীতার্ত মানুষ এই কম্বল পেয়ে উচ্চাসিত তারা বলেন এই হাড় কাপানো শীতে কিছুটা হলেও শীত নিবারনে সহায়তা করবে এই কম্বলটি। সংগঠনের এরকম মানবিক কার্যক্রম গুলো অব্যাহত থাকে এই দোয়া করেন সবাই।



মন্তব্য করুন