বড়লেখায় ‘নান্দুয়া’ নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

December 28, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কৃতী সন্তান লন্ডন প্রবাসী ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন রচিত ‘নান্দুয়া’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব রোববার বিকেলে নান্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যরিস্টার সালাহ উদ্দিন মুসন চ্যারিটেবল ফাউন্ডেশন নান্দুয়া গ্রামের ইতিহাস, ঐতিহ্য, দলিল, স্মারক ও সাংস্কৃতিক নিদর্শন সম্বলিত ম্যাগাজিনটি প্রকাশ করেছে।

ম্যাগাজিন প্রণেতা ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমনের সভাপতিত্বে ও ম্যাগাজিনটির সম্পাদনা পর্ষদের উপদেষ্ঠা তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান আলোচকের বক্তব্য দেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট তবারক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন লেখক ও অনুবাদক মিহির কান্তি চৌধুরী, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন, ঢাকা দক্ষিণ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুস সহিদ খান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী, অধ্যক্ষ আব্দুল বাছিত, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। অন্যদের মধ্যে বক্তব্য দেন নান্দুয়া সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান, বুড়ারগুল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জামিল আহমদ, সংগঠক আতিকুর রহমান, মখলিছুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com